ইউটিউবে রেকর্ড ভাঙলো ব্ল্যাকপিংক

২৯ জুন, ২০২০ ০২:০১  
ইউটিউবে বিটিএসের নতুন রেকর্ড গড়ায় প্রায় একবছর পর সেই রেকর্ড ভাঙলো। কোরিয়ান পপ ব্যান্ড ব্ল্যাকপিংক ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ভিউ হওয়া ইউটিউব ভিডিওর এই নতুন রেকর্ড গড়েছে। খবর এনগ্যাজেট। ব্ল্যাকপিংকের নতুন ‘হাউ ইউ লাইক দ্যাট’ মিউজিক ভিডিওটি একদিনে ৮২ দশমিক ৪ মিলিয়নবার দেখা হয়েছে। এর আগে বিটিএসের ‘বয় উইথ লাভ’ ভিডিওটি দেখা ৭৪ দশমিক ৬ মিলিয়ন ভিউ নিয়ে রেকর্ড গড়েছিলো। এছাড়া নতুন রেকর্ড গড়া ভিডিওটি সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ মিলিয়ন ভিউয়ের রেকর্ডও গড়েছে। দেড় দিনের আগেই এই রেকর্ড অর্জন হয়েছে। যদিও ব্ল্যাকপিংক সপ্তাহখানেক আগেই ‘কিল দিস লাভ’ ভিডিওর মাধ্যমে বিটিএসের রেকর্ড ভেঙেছিলো, তবে সেটি বিজ্ঞাপনের মাধ্যমে। তাই এটিকে বিবেচনায় আনা হয়নি। ডিবিটেক/বিএমটি